হারিয়ে যাচ্ছে পরিবেশ বন্ধু কাট্রা কাছিম

মনোনেশ দাস, মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা মুক্তাগাছায় নদী-নালা, খাল-বিল, পুকুর-ডোবা ভরাট, ঝোঁপ-ঝাড় বিনষ্ট, পানি দূষণ ও মানুষের আক্রমণে পরিবেশের বন্ধু কাট্রা কাছিম হারিয়ে যাচ্ছে। কদাচিত বাজারে ওঠা দেশি প্রজাতির কাট্রা ৪/৫শ’ টাকা এবং কাছিম ৩/৪শ’ টাকা কেজি দরে বিক্রি হয়। জানা যায়, পৃথিবীর ২৭০ প্রজাতির কাছিমের মধ্যে প্রায় ১শ’টি বিপন্ন হয়ে পড়েছে নদী, পুকুরের পানি পরিষ্কারকারী কাছিম সরীসৃপ প্রজাতির প্রাণী। পৃথিবীতে ৫ হাজার ৩শ’ প্রজাতির সরীসৃপের মধ্যে ৪৫ ভাগ বিপন্ন হয়ে পড়েছে। কাট্রা কাছিম সাপ গুইসাপ ও কুমির প্রজাতির প্রাণী। বহু দেশের মানুষ কাট্রা কাছিমের মাংস খায়।