সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধাসহ আহত ৩
প্রকাশ : ১৪ জুলাই ২০১৪, ২১:০৩
চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালীর সোনাইমুড়ির ভাওর কোট গ্রামের সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধা আব্দুল গোফরান ভুঁইয়া (৬৫), তার স্ত্রী জহুরা বেগম (৫২) এবং তার মেয়ে আইফা আক্তার (৩০) গুরুত্বর আহত হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ থাকায় প্রতিপক্ষ এই সন্ত্রাসী হামলা চালিয়েছে।
গুরুত্বর আহত মুক্তিযোদ্ধা আব্দুল গোফরান ভুঁইয়া গতকাল সোমবার প্রেসক্লাবে সংবাদিকদের জানান তার সাথে দীর্ঘদিন থেকে একই গ্রামের মৃত সেকান্তরের ছেলে মোঃ ওয়াহিদের সাথে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার ওয়াহিদ পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে তাদের হত্যা করার জন্য হামলা চালায়। এ সময়ে সন্ত্রাসী হামলায় তার স্ত্রী মেয়ে আহত হয়। এসময়ে সন্ত্রাসীরা তার স্ত্রী ও মেয়ের গলায় থাকা আধাভরি করে এক ভরি ওজনের দুটি স্বর্ণালংকার নিয়ে যায়। এ ঘটনায় তিনি থানায় মামলা করলে পুলিশ ঘটনার স্থল তদন্ত করে এর সত্যতা পায়। এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল বাতেন জানান আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে না।