লৌহজং ব্রিজের অ্যাপ্রোচ সংস্কার
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ১৪ জুলাই ২০১৪, ২১:০৩
ভূঞাপুরে লৌহজং নদীর উপর নির্মিত ব্রিজের উভয়পাশে অ্যাপ্রোচ রোডের সংস্কার কাজ করেছে কর্তৃপক্ষ। ২ জুলাই দৈনিক ইত্তেফাকে ধসে গেছে লৌহজং নদীর উপর নির্মিত ব্রিজের অ্যাপ্রোচ রোড শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর তা নজরে আসে উপজেলা এলজিইডি কর্তৃপক্ষের। বৃহস্পতিবার উপজেলা বামনহাটা লৌহজং নদীর উপর নির্মিত ব্রিজে বৃষ্টির কারণে দু’পাশে ধসে যাওয়া অ্যাপ্রোচ রোড সংস্কার করা হয়েছে। উপজেলার বলরামপুর গ্রামের কেরামত আলী, কুতুবপুর গ্রামের আব্দুল হামিদ, বামনহাটা গ্রামের চাঁন মিয়া, মফিজ ও হামিদ জানান, ধসে যাওয়া রাস্তা মেরামত করায় যানবাহন চলাচলে সুবিধা হয়েছে।
ভূঞাপুর এলজিইডি প্রকৌশলী রাজু আহম্মেদ জানান, দৈনিক ইত্তেফাকে খবর প্রকাশিত হওয়ার পর লৌহজং নদীর উপর নির্মিত ব্রিজের দুইপাশে ধসে যাওয়া অ্যাপ্রোচ রোডের কাজ করেছি।