মেহেরপুরে ছিনতাইকারী চক্রের সাত সদস্য গ্রেফতার
প্রকাশ : ১৪ জুলাই ২০১৪, ২১:০৪
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রবিবার রাতে ছিনতাইকারী চক্রের সরদারসহ সাত সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে- ছিনতাইকারী চক্রের সরদার মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার আনছারের ছেলে রুবেল হোসেন (২০), শিশুবাগান পাড়ার মোশারফের ছেলে শামীম হোসেন (২২), সদর উপজেলার বেলতলা পাড়ার নূর মুহম্মদের ছেলে লালন (৩৫), শিশু বাগান পাড়ার তকবিরের ছেলে মুন্না, একই পাড়ার ছেনারুল ইসলামের ছেলে আলামিন হোসেন (২৫), জমিরুদ্দিনের ছেলে রানা আহম্মেদ (২৩) ও রবিউল ইসলামের ছেলে কালু মিয়া (২০)।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আতিয়ার রহমান জানান, সদর থানা পুলিশের একটি দল রবিবার রাত সাড়ে ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সরদারসহ সাত সদস্যকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।