ঢাবির টিএসসিতে মেহেদী উত্সব

প্রতি বছরের ন্যায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ‘ঢাকাবাসী’ ও বিশ্ব কলাকেন্দ্র’র উদ্যোগে রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি ক্যাফেটেরিয়াতে এলিট মেহেদী উত্সব ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্ট্রাডিজ অনুষদ এর ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বিশ্ব কলাকেন্দ্রের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান, এলিট কসমেটিকা লিঃ-এর জেনারেল ম্যানেজার মোঃ আবুল হোসেন। সভাপতিত্ব করেন ঢাকাবাসী সভাপতি মোঃ শুকুর সালেক। অংশগ্রহণকারী ছাত্রীরা মেহেদী নকশায় অংশগ্রহণ করে এবং ১৫টি জুটিকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে চ্যাম্পিয়ন এবং রানারআপকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। ছয়টি ছাত্রী হলে ১৬০ জন প্রতিযোগী এতে অংশ নেন। বিন বাদক আব্দুল কাদেরের বিন বাজনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী চাঁদ রাত পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে ঢাকাবাসী এই মেহেদী উত্সবের আয়োজন করবে।