রোজাদারগণের ত্বকের পরিচর্যা

ত্বক শরীরের সবচেয়ে বড় অংশ। আর এই ত্বকের যত্নে আমরা নানা ধরনের পরিচর্যা করে থাকি; কিন্তু পবিত্র রমজানে ত্বকের যত্ন খুব একটা বেশি নেয়া হয় না। কারণ রোজাদারগণ অভুক্ত থেকে মহান আল্লাহর ইবাদত-বন্দেগি ও কর্মক্ষেত্রে ব্যস্ত থাকেন; কিন্তু সারাদিন অভুক্ত থাকার কারণে শরীরে বেশ খানিকটা পানিশূন্যতা দেখা দেয় এবং ত্বক শুষ্ক হয়ে যায়। তাই রোজাদারগণের ইফতার ও সেহরীর সময় পর্যাপ্ত পানি পানের প্রয়োজন হয়। অর্থাত্ রোজাদারগণের ত্বকের আদ্রতা রক্ষায় কমপক্ষে ৫/৬ গ্লাস পানি পান করতে হবে। পাশাপাশি ত্বকের শুষ্কতা রোধে কোন ময়েশ্চারাইজার লোশন বা ক্রিম বা নিদেনপক্ষে কোন তেল ব্যবহার করা যেতে পারে। তবে রোজাদারগণের কোন ধরনের সুগন্ধি লোশন ব্যবহার করা উচিত নয়। এছাড়া রমজানে ত্বক ঠিক রাখতে পর্যাপ্ত পরিমাণ সবুজ শাক-সবজি ও ফলমূল খাওয়া উচিত। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ