ঈদের পর ঢাকা মহানগর আওয়ামী লীগের থানা ও ওয়ার্ড কমিটি
প্রকাশ : ১৪ জুলাই ২০১৪, ২১:৩৬
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ঢাকা মহানগর আওয়ামী লীগকে শক্তিশালী করতে ঈদের পরেই মহানগরের সব থানা ও ওয়ার্ড কমিটি ঘোষণা করা হবে। ইতিমধ্যে ঢাকা মহানগরের সকল থানা ও ওয়ার্ড শাখা আওয়ামী লীগের কাউন্সিল উত্সাহ-উদ্দীপনার মাধ্যমে সম্পন্ন হয়েছে।
রবিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। ত্রাণমন্ত্রী বলেন, এবার ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মাধ্যমে শোকের মাস আগস্ট পালিত হবে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন রাখেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম এমপি প্রমুখ।