স্পোর্টস রিপোর্টার
থাইল্যান্ডের এয়ার ফোর্স ইউনাইটেড এফসির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ড্র করলেও বাংলাদেশের দলের ব্রিটিশ কোচ জেমি ডে অখুশি না। ১-১ গোলে ড্র হলেও বাংলাদেশের ফুটবলাররা সুযোগ নষ্ট করায় অখুশি হয়েছেন। আরো গোল পাওয়া উচিত ছিল। বিপলু আহমেদের গোলে ৪ মিনিটে এগিয়ে থেকেও ১৬ মিনিটে এয়ার ফোর্স ইউনাইটেড এফসি গোল শোধ করে ম্যাচে ফিরেছিল। জেমি ডে একাদশে নামিয়েছিলেন ডিফেন্ডার নাসিরকে। অধিনায়ক ছিলেন তিনি। একাদশে খেলেছেন গোলকিপার আশরাফুল রানা, স্ট্রাইকিং পজিশনে মতিন মিয়া ও সবুজকে ঠেলে দিয়েছেন। ইব্রাহিম, ইমন বাবু, সোহেল রানাদের নিয়ে গড়া একাদশে ঠাঁই হয়নি মামুনুল ইসলাম, নাবীব নেওয়াজ জীবনদের। দুটি ম্যাচ তাই হয়তো প্রথম ম্যাচে এদের দেখে নিয়েছেন। আরো একটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। সেখানে হয়তো পরিবর্তন হবে। সবকিছু নির্ভর করছে গেম প্ল্যানের উপর। থাই লিগের দুটি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের। প্রথমটি খেলেছে। এবার দ্বিতীয় ম্যাচটি হবে ১ জুন।
লাওসে বিশ্বকাপ বাছাই এবং এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলতে যাওয়ার আগে থাইল্যান্ডে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ ফুটবল দল। আগামী ৬ জুন লাওসের বিপক্ষে প্রথম খেলা। ১১ জুন ঢাকায় ফিরতি ম্যাচ।