সাদা পোশাককেও বিদায় জানালেন মাহেলা

বিশ্ব সেরা ব্যাটসম্যানদের তালিকায় খুব সহজেই জায়গা করে নিবেন তিনি ছিলেন শ্রীলংকা দলের অধিনায়কও। নতুনদের সুযোগ করে দিতে সরে দাঁড়িয়ে ছিলেন আগেই। এবার সরে দাঁড়ালের ক্রিকেটের দীর্ঘ পরিসরের সংস্করণ থেকেও। বলা হচ্ছে, ৩৭ বছর বয়সী মাহেলা জয়াবর্ধনের কথা। বাংলাদেশের মাটিতে খেলেছিলেন সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ। বিশ্বকাপ জিতিয়েই সেবার বিদায় বলেছিলেন ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটটিকে। এবার বিদায় বলতে যাচ্ছেন টেস্ট ক্রিকেটকে। তবে এখনই নয়। আসন্ন দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ পর্যন্ত টেস্ট ক্যারিয়ারকে টেনে নিয়ে যাবেন টেস্ট ক্রিকেটের অভিজাত এগারো হাজারি রানের ক্লাবে এ সদস্য। দীর্ঘদিন ধরে শ্রীলংকা দলের অপরিহার্য এ সদস্য টেস্ট ও ওয়ানডে মিলিয়ে করেছেন বাইশ হাজারেরও বেশি রান। টেস্টকে বিদায় জানিয়ে জয়াবর্ধনের দেয়া এক বিবৃতিতে তিনি জানান, ‘গত ১৮ বছর দেশের প্রতিনিধিত্ব করার বিশেষ অধিকার ও সম্মান পেয়েছি। যার কারণে সিদ্ধান্তটা নেয়া কঠিনই ছিল। তবে আমার মনে হয় এটিই উপযুক্ত সময়।’ ১৯৯৭ সালে কলম্বোতে ভারতের বিপক্ষে অভিষিক্ত এ ব্যাটসম্যান টেস্টে শ্রীলংকার পক্ষে কুমার সাঙ্গাকারার পাশাপাশি সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৪৫ টেস্ট খেলে ৫০.১৮ গড়ে তিনি করেন ১১ হাজার ৪৯৩ রান। যার মধ্যে রয়েছে ৩৩ টি সেঞ্চুরি ও ৪৮ টি হাফ সেঞ্চুরি।