আজই চ্যাম্পিয়ন হতে পারে শেখ জামাল

আর মাত্র এক পয়েন্ট পেলেই শেখ জামাল ধানমন্ডি ক্লাব বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ চ্যাম্পিয়ন হবে। সে লক্ষ্যেই আজ বিকাল ৪টায় দলটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনীর মুখোমুখি হবে। শেখ জামাল ২৪ খেলায় ৫৫ পয়েন্ট নিয়ে আজ মাঠে নামবে। আবাহনীর বিপক্ষে এক পয়েন্ট পেলেই শিরোপা উত্সবে মাতোয়ারা হবে তারা। অবশ্য এদিন হারলেও সমস্যা নেই শেখ জামালের। কেননা অবশিষ্ট দুই ম্যাচ থেকে এক পয়েন্ট অথবা আবাহনী পরবর্তী দুই ম্যাচে এক পয়েন্ট হারালেই চ্যাম্পিয়ন হবে এবারের মৌসুমের বড় বাজেটের দলটি। এদিকে গতকাল সোমবার টিম বিজেএমসি ২-১ গোলে শিরোপাধারী শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়েছে ১৭ ও ২৪ মিনিটে ইসমাঈল বাঙ্গুরা গে।