চিকিত্সার্থ সাহায্যের আবেদন

ময়মনসিংহের গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল মেধাবী ছাত্র রনক। আনন্দে আনন্দে ভরে উঠেছিল রনক ও তার পরিবারের সংসার। কিন্তু তাদের সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। সকলকে দুঃখ-হতাশায় ঢেকে দিল চরম এক দুঃসংবাদ। রনকের মস্তিষ্কে ধরা পড়েছে ক্যান্সার। বিশেষজ্ঞ চিকিত্সকরা বলছেন, উন্নত চিকিত্সায় এই ক্যান্সার নিরাময় করা সম্ভব। কিন্তু এজন্য বিপুল অর্থের প্রয়োজন যা রনকের স্কুল শিক্ষক পিতার পক্ষে যোগাড় করা সম্ভব নয়। ছেলের চিকিত্সার্থে তিনি সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: লিয়াকত আলী খান, হিসাব নং: ০১৬০৩১০০২৫৯৯৯, যমুনা ব্যাংক, গাজীপুর শাখা, ঢাকা। মিজানুর রহমান রংপুরের বদরগঞ্জ উপজেলার স্কুলছাত্র মিজানুর রহমান (৬) কিডনির রোগে ভুগছে। বর্তমানে সে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। চিকিত্সকরা বলেছেন, তার সুচিকিত্সার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। কিন্তু মিজানুরের দরিদ্র ভ্যানচালক পিতা নুরুজ্জামানের পক্ষে ছেলের চিকিত্সার খরচ মেটানোর সামর্থ্য নেই। ছেলের চিকিত্সার্থে তিনি সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নং: ০০২১৯৮৩৬, সোনালী ব্যাংক, বদরগঞ্জ শাখা, রংপুর। মোবাইল: ০১৭৫৬৬৩৪৭২৪। জনিমুদ্দীন নীলফামারীর বাসিন্দা জনিমুদ্দীনের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। চিকিত্সকরা তার কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন, যা অত্যন্ত ব্যয়বহুল। অর্থাভাবে বর্তমানে জনিমুদ্দীনের চিকিত্সা বন্ধ রয়েছে। স্ত্রী ও ২ শিশু সন্তানকে নিয়ে বিনা চিকিত্সায় অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন তিনি। জনিমুদ্দীনের সুচিকিত্সার জন্য তার পরিবার সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: হিসাব নং- ৩৪১৫১৮৭১, সোনালী ব্যাংক, নীলফামারী শাখা।