রামপুরা রোড হোক রিকশামুক্ত
প্রকাশ : ১৪ জুলাই ২০১৪, ২২:০৮
মগবাজারের জ্যাম সমাধানের লক্ষ্যে সরকার যে ফ্লাইওভার করার উদ্যোগ নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। নির্মাণ কাজ শেষ হতে ৫/৬ বছর সময় প্রয়োজন হবে বলে মনে হচ্ছে। এদিকে মগবাজারের রাস্তা ব্যবহারকারীদের জ্যামের সম্মুখীন হতে হয়। বিশেষ করে উত্তরা বা গাজীপুরগামী যানবাহনের এইটুকু রাস্তা পার হতে সময় প্রয়োজন হয় ২/৩ ঘণ্টা। এই সমস্যা সমাধানের জন্য রামপুরা বিশ্বরোডকে রিকশামুক্ত করা যায়। বিশেষ করে মগবাজার ফ্লাইওভার নির্মাণকালে রিকশামুক্ত করলে বিশ্বরোডের পুরোপুরি ব্যবহূত হতো এবং উত্তরা বা গাজীপুরগামী যাত্রীদের যাতায়াত সুগম হতো ।
এই উদ্যোগের পাশাপাশি বিশ্বরোড থেকে সায়েদাবাদ ও বিশ্বরোড থেকে কাকরাইল পর্যন্ত যানবাহন একমুখী চলাচলের ব্যবস্থা করা হলে ঢাকার রাস্তায় চলাচলকারীরা যানজট থেকে কিছুটা হলেও রেহাই পাবেন।
কাজী মাহমুদুর রহমান,
২৭১ নদ্দাপাড়া, দক্ষিণখান, ঢাকা।