জেপি’র জয়পুরহাট ও বাগেরহাট জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

জাতীয় পার্টির (জেপি) জয়পুরহাট ও বাগেরহাট জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন লাভ করেছে। জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব শেখ শহীদুল ইসলাম এ দুই কমিটি অনুমোদন করেন। জেপি’র জয়পুরহাট জেলা আহ্বায়ক কমিটিতে মো. মাহফুজুর রহমান মিলুকে আহ্বায়ক ও এস.এম.মাহমুদুল হক দুলালকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি আগামী ৩০ নভেম্বরের মধ্যে সকল উপজেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় প্রতিনিধিদের উপস্থিতিতে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। এদিকে জেপি’র বাগেরহাট জেলা আহ্বায়ক কমিটিতে মো. শহীদুল ইসলামকে আহ্বায়ক ও সিরাজুম মনিরকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী ৩০ নভেম্বরের মধ্যে সকল উপজেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় প্রতিনিধিদের উপস্থিতিতে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।-প্রেস বিজ্ঞপ্তি