মৃত্যুবার্ষিকী

আব্দুল হামিদ সরকার ভাষাসংগ্রামী, পাবনার চাটমোহর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সাংবাদিক ও শিক্ষক আব্দুল হামিদ সরকারের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আগামী শুক্রবার কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। নাজাহ জায়ান টিভি টক শো তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমানের মেয়ে নাজাহ জায়ানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দিনব্যাপী কোরআনখানি, মিলাদ মাহফিল ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এল কে মজুমদার নোয়াখালীর সেনবাগ পৌর শহরের হোমিও ডাক্তার এল কে মজুমদার (৪১) দীর্ঘদিন ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত থাকা অবস্থায় গতকাল পৌর শহরের কাদরা গ্রামের বাসভবনে পরলোকগমন করেন। তিনি মা, বাবা, স্ত্রী ও ১ মেয়ে রেখে গেছেন।