পিরোজপুর পুলিশের ইফতার মাহফিলে পরিবেশ মন্ত্রী
প্রকাশ : ১৪ জুলাই ২০১৪, ২২:৪২
জেলা পুলিশের উদ্যোগে পিরোজপুর পুলিশ লাইনে গতকাল এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু প্রধান অতিথি ছিলেন। ইফতারের আগে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলে অংশ নেন পিরোজপুরের জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান, জেলা ও দায়রা জজ মো. মোশাররফ হোসেন, ঝালকাঠির পুলিশ সুপার মজিদ আলী, বরিশাল মেট্রোপলিটান পুলিশের এডিসি আতিকুর রহমান, পিরোজপুর পৌরসভার মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জ্বল প্রমুখ। এছাড়া জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, বিচার বিভাগের কর্মকর্তা, পিরোজপুর ও পার্শ্ববর্তী জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যবৃন্দ ইফতার মাহফিলে শরিক হন।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান,পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গতকাল সোমবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকা পিরোজপুরের ভাণ্ডারিয়া যাওয়ার পথে তিনি টুঙ্গিপাড়ায় যাত্রা বিরতি করে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন বলে স্থানীয় থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান।