পুত্র বটে!

মায়ের মৃত্যুর পর সন্তান ভাল কিছু করার চেষ্টা করে যাতে মায়ের আত্মা শান্তি পায়। কিন্তু সেখানে মায়ের নামে অর্থ আত্মসাত্! মার্কিন যুক্তরাষ্ট্রে এক গুণধর সন্তান এমন কাজই করেছেন। মায়ের মৃত্যুর পর তার সামাজিক নিরাপত্তা কার্ডটি চুরি করে ৩৩ বছর ধরে প্রায় আড়াই লাখ মার্কিন ডলার সরকারি অফিস থেকে উত্তোলন করেছেন। অর্থ উত্তোলন করতে নিজের মায়ের নাম ব্যবহার করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে বয়স্কদের জন্য সামাজিক নিরাপত্তার ব্যবস্থার আছে। মৃত্যুর পর সেটা আর দেওয়া হয় না। কিন্তু এক মায়ের মৃত্যুর পর সরকারি অফিস থেকে ২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার তুলেছে তার গুণধর পুত্র ফ্রাঙ্ক পসপিসিল! পুত্র সেটা আদালতে স্বীকারও করেছেন। আর তাই তার সাজা অনিবার্য! পসপিসিল জানান, ১৯৮১ সালে তার মা মারা যান। কিন্তু সেটা তিনি গোপন করে অর্থ তুলেছেন। তবে আদালতে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা কিছু বলেননি। তার সাজার রায়ের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। পুত্র বটে! - এপি