রয়টার্স
কানাডায় বিমান বিধ্বস্ত হয়ে দুই মার্কিন কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন, এক ইঞ্জিনের সেসনা বিমানটি ইউকোন অঞ্চলের রাজধানী হোয়াইটহর্স থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনায় পড়ে। পরদিন নিহতদের শনাক্ত করা হয়। নিহতরা ব্যক্তিগত ভ্রমণে ইউকোনে গিয়েছিলেন বলে স্থানীয় সরকারের এক শীর্ষ কর্মকর্তা এক বিবৃতিতে জানিয়েছেন। নিহত জেফ বাবকক (৫৮) আলাস্কা পার্ক সার্ভিসের বিমান চালনা নিরাপত্তা বিভাগের প্রধান ছিলেন, অপরজন এরিক বেনসন (৫৬) সংস্থাটির আলাস্কা অঞ্চলের নিরাপত্তা কর্মকর্তা ছিলেন। দুর্ঘটনার সময় বাবকক বিমানটি চালাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। রানওয়ের শেষ প্রান্ত থেকে ৬০০ মিটার দূরে যাওয়ার পর বনাচ্ছাদিত এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। নিহত দুইজন আলাস্কার পার্ক সার্ভিস অ্যাভিয়েশনের নিরাপত্তা কর্মসূচির ‘মেরুদণ্ড’ ছিলেন বলে মন্তব্য করেছেন পার্ক সার্ভিস আলাস্কার মুখপাত্র।