পুব আকাশে

সিফাত চাখারী মেঘ বৃষ্টি রোদের মেলায় দুষ্টুরা সব চড়ে ভেলায় জলের মাঝে খেলছে পুব আকাশে রংধনুটা রঙের পাখা মেলছে। টাপুরটুপুর রুমুর ঝুমুর মিষ্টি মধুর ছন্দ ঝিরঝিরানো হাওয়ায় ভাসে কদম-কেয়ার গন্ধ। শাপলা ফোটা বিলে-ঝিলে মাছের নাচন খুশির দিলে আজকে দারুণ লাগছে ভাবুক কবির হূদয় জুড়ে কাব্য ছড়া জাগছে।