জাহাঙ্গীরনগরে আলোকচিত্র প্রদর্শনী

বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে ঢাকাগ্রাম আলোকচিত্র প্রদর্শনী হয়। এই আলোকচিত্র প্রদর্শনীর বেশির ভাগ ছবি স্মার্টফোন দিয়ে তোলা এবং তা ইস্টাগ্রাম-এ প্রকাশিত হয় ঢাকাগ্রাম মানুষের মুখে তেমন প্রচলিত না, তার চেয়ে বেশি ইস্টাগ্রাম আরো বেশি শোনা যায় মানুষের মুখে। তবে ঢাকাগ্রামের বিষয়টা ভিন্ন। ঢাকার অলিতে-গলিতে রাজপথে ও চিলেকোঠার নিত্য-নৈমিত্তিক দিনের বিভিন্ন মিডিয়াম ফরম্যাটের ক্যামেরা, স্মার্টফোন ও আপস ব্যবহার করে ঢাকাকে কেন্দ্র করে যেই আলোকচিত্র প্রদর্শনী করা হয় তাই ঢাকাগ্রাম। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে ঢাকাগ্রাম আলোকচিত্র প্রদর্শনী হয়। এই আলোকচিত্র প্রদর্শনীর বেশির ভাগ ছবি স্মার্টফোন দিয়ে তোলা এবং তা ইস্টাগ্রাম-এ প্রকাশিত হয়। এই প্রদর্শনীর কিউরেটরের ভূমিকা পালন করেন আমিরুল রাজীব, সম্পাদকীয় লিখেছেন ইমরান ফিরদাউস এবং সমন্বয় করে নাঈম উল হাসান, জাহিন ফারুক আমিন ও ফাহাদ আল-আলম। অনুষ্ঠানটি উদ্বোধন করেন অল্প বক্তব্য প্রদান করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ স্বাধীন সেন ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক নিজার আলম। উদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়েছেন আহমেদ হাসান সানি, অর্নব এবং নাট্য ও নাট্যকলার আকিল আশরাফ। এই আলোকচিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন অনিন্দ্য কবির অভিক, আমিরুল রাজিব, আবেদীন সাফী, আসিফ মুস্তাকিম নিলয়, ইমতিয়াজ ইলাহী, ইমরান ফিরদাউস, ইসমাইল ফেরদৌস, ইশতিয়াক হোসাইন, এন্ড্রু বিরাজ, করিম ওয়াহিদ, কাজী তাহসিন আগায অপূর্ব, কাজী গোলাম রাব্বানী, কুন্তাল ব্লেইজ ডি কস্টা, খালিদুল কবির নয়ন, খেয়া মেজবা, জামান মেহেদী আদনান তিলক, জেসিকা ইসলাম লিয়া, পলল ঘোষ, পন চাংমা, মাশরুর নিটোল, দর্শন চাকমা, দাউদ হেলাল ফাহিম, বিস্কুট, ফারহান চৌধুরী, সউদ আল ফয়সাল, সায়ান চৌধুরী অর্ণব, সাদাত হোসাইন, সাদী মুহাম্মাদ মাহাদী, সৈয়দ রাশাদ ইমাম তন্ময়, স্ট্যালিন জোসেফ, শিফুল রিয়াদ, শিশির হক, শেখ মেহেদী মোরশেদ।