ক্যা ম্পাসের টুকরো খবর

নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাস প্রতিবেদক সিয়াম সাধনার এই মাসটি মুসলমানদের জন্য খুবই তাত্পর্যপূর্ণ। অথচ আমাদের চারপাশে অনেক অসহায় মানুষ আছে যারা কিনা সারাদিন রোজা রাখার পরে ঠিকমত ইফতার করতে পারে না। দরিদ্র অসহায় এসব মানুষদের নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী আশিক, আসিফ, হাসিন, আশিকুর, রেহেনুমা, জামী ও বিথী বিনামূল্যে ইফতারের আয়োজনের উদ্যোগ নেয়। তাদের এই আয়োজনে সাড়া দিয়ে এগিয়ে আসেন রাজধানীর স্বনামধন্য ব্যক্তিবর্গ। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস ক্যাম্পাস প্রতিবেদক ‘ঈদ আনন্দ ছড়িয়ে পড়ুক, সব শিশুদের জীবনে’, এই কথাটিকে সামনে রেখে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর অডিটোরিয়ামে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল এক ‘চ্যারিটি কালচারাল শো’। ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের আয়োজনে দুপুর থেকে শুরু হওয়া এই ‘চ্যারিটি কালচারাল শো’ অনুষ্ঠানের গান গেয়ে উদ্বোধন করেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান। দেড় ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানটি ছিল ইউল্যাবের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীদের এক সম্মলিত প্রয়াস। এসময় শিক্ষকদের পক্ষ থেকে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন সাজেদুল আলম। ইউল্যাব প্রশাসনের পক্ষে দলগত নৃত্য এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে নাচ, গান, কবিতা আবৃত্তি, বিট-বক্সিং এবং জাদু পরিবেশন করা হয়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিবেদক রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ডিবেটিং সোসাইটির ২০১৪-২০১৫ কার্যকরী পরিষদের নয়া কমিটি গঠন করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যামে এ তথ্য জানানো হয়। এতে মো. মারুফুর রহমান সভাপতি ও রাশিদুজ্জামান ইমরান সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে অধ্যাপক জুলফিকার আহম্মেদ রেজা, কমিশনার হিসাবে শেকৃবির প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মোফাজ্জল হোসাইন এবং সদস্য সচিব হিসাবে সহকারী অধ্যাপক মো. হারুন-উর-রশিদ দায়িত্ব পালন করেন। তারা নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য পরামর্শ প্রদান করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীরা একসঙ্গে হচ্ছে। আগামী ১৭ জুলাই বৃহস্পতিবার বাংলা মোটরের আলম হোটেলে ইফতারের আয়োজন করা হয়েছে। সকলকে কমপক্ষে ৩০০ টাকা দিয়ে নিবন্ধন করতে অনুরোধ করা হয়েছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন: তন্ময়, ০১৭১২-১৬২৯৭১।