নবম-দশম শ্রেণির পড়াশোনা : হিসাববিজ্ঞান
প্রকাশ : ১৫ জুলাই ২০১৪, ২০:০৪
লেনদেনসমূহের ভিত্তিতে নগদ প্রদান জাবেদা প্রস্তুত কর
কামরুল হাসান দিপু
প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ
গ্রীণ ফিল্ড কলেজ, ঢাকা।
ধ্যায়- ৮ (নগদান বই)
সৃজনশীল প্রশ্ন-১ নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর সমাধান দাও:
জনাব ফেরদৌসির ব্যবসায়ের ২০১১ সালের মার্চ মাসের লেনদেনসমূহ ছিল-
মার্চ ১ নগদ জের ৭,৫০০ টাকা।
,, ৪ সুমনের নিকট হতে নগদে ক্রয় ৪,০০০ টাকা।
,, ৮ পণ্য বিক্রয় ৫,০০০ টাকা।
,, ১০ চেয়ার ক্রয় ৩,০০০ টাকা।
,, ১৮ আরিফকে পরিশোধ ২,৫০০ টাকা।
,, ২০ আসবাবপত্রের ওপর অবচয় ৩০০ টাকা।
,, ২৫ উত্তোলন ১,০০০ টাকা।
,, ২৮ বেতন পরিশোধ ১,৫০০ টাকা।
নগদান বইতে লিপিবদ্ধ হবে না, এইরূপ লেনদেন শনাক্ত করে সাধারণ জাবেদা দাখিলা দাও।
লেনদেনসমূহের ভিত্তিতে নগদ প্রদান জাবেদা প্রস্তুত কর।
লেনদেনসমূহের ভিত্তিতে ফেরদৌসির নগদ উদ্বৃত্তের পরিমাণ ৩১ মার্চ ২০১১ তারিখে নির্ণয় কর।
সৃজনশীল প্রশ্ন-২ নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর সমাধান দাও:
২০১১ সালের আগষ্ট মাসে নাছির এন্টারপ্রাইজের নগদ লেনদেনসমূহ ছিল-
আগষ্ট ১ নগদ উদ্বৃত্ত ও ব্যাংক জমা যথাক্রমে ৯,০০০ টাকা ও ৪,০০০ টাকা।
,, ২ রাজিব ট্রেডার্সের নিকট বিক্রয় বাবদ চেক প্রাপ্তি ৭,০০০ টাকা।
,, ৫ ব্যাংক হতে উত্তোলন ৫,০০০ টাকা।
,, ১২ জাফর স্টোর-এর নিকট ৬,০০০ টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে ৫,৮০০ টাকা প্রাপ্তি।
,, ১৮ সাজ্জাদ এন্ড সন্স-এর নিকট হতে নগদে পণ্য ক্রয় ৩,৫০০ টাকা।
,, ২০ সেলিমা ট্রেডার্সকে পরিশোধ ৪,৩০০ টাকা এবং বাট্টা প্রাপ্তি ২০০ টাকা।
,, ২৫ ব্যাংক সুদ মঞ্জুর করল ৩০০ টাকা।
১৮ তারিখে লেনদেনের জন্য ডেবিট ভাউচার প্রস্তুত কর।
লেনদেনসমূহের ভিত্তিতে দুঘরা নগদান বই প্রস্তুত কর।
খ নং প্রশ্নের উত্তর হতে প্রাপ্ত জেরগুলোর প্রারম্ভিক জের ধরে ১২ তারিখ হতে ২৫ তারিখ পর্যন্ত সংঘটিত লেনদেনগুলো দ্বারা তিন ঘরা নগদান বই প্রস্তুত কর।
সৃজনশীল প্রশ্ন-৩ নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর সমাধান দাও:
হায়দার এন্ড সন্স-এর নিম্নোক্ত লেনদেনসমূহ ২০১১ সালের নভেম্বর মাসে সংঘটিত হয়েছে-
নভে. ১ শহীদের নিকট নগদে বিক্রয় ৮,০০০ টাকা।
,, ৪ মালিহার নিকট হতে ৫,৪০০ টাকা প্রাপ্তি এবং বাট্টা প্রদান ১০০ টাকা।
,, ৫ অফিসের জন্য ক্যালকুলেটর ক্রয় ৫০০ টাকা।
,, ৮ পুরাতন আসবাবপত্র বিক্রয় ৩,০০০ টাকা।
,, ১২ জামালকে ৩,৫০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৩,৩০০ টাকা প্রদান।
,, ১৮ অফিসের ভাড়া পরিশোধ ২,৫০০ টাকা।
,, ২০ ঋণ গ্রহণ ১০,০০০ টাকা।
,, ২৩ ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন ২,০০০ টাকা।
হায়দার এন্ড সন্সের ০১ তারিখের লেনদেনের জন্য ক্যাশমেমো প্রস্তুত কর।
লেনদেনসমূহের ভিত্তিতে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত কর।
লেনদেনসমূহের ভিত্তিতে নগদ প্রদান জাবেদা প্রস্তুত কর।