চ্যানেল আইয়ের অনুষ্ঠানকে ‘না’ করলেন ক্ষুদে গানরাজের পড়শী!

এটা সকলেই জানেন কণ্ঠশিল্পী পড়শী আজ শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন চ্যানেল আই ক্ষুদে গানরাজের কল্যাণে। অথচ সেই শিল্পীই আজ চ্যানেল আইয়ের ঈদ অনুষ্ঠানে পড়শীকে অতিথি হিসেবে নেওয়ার জন্য সাধারণত ফোন কল করা হয়। চ্যানেল আইয়ের অনুষ্ঠান ব্যবস্থাপক নাট্য নির্মাতা রাজু আলীম পড়শীকে এ ব্যাপারে ফোন করতে গেলে তার মা ফোনটি ধরে বলেন, ‘আগে বলেন কত পারিশ্রমিক দেবেন?’ এরপর নির্মাতা জানান, নিয়মিতভাবে যে ক্যাটাগরি শিল্পীর যে পারিশ্রমিক নির্ধারণ করা আছে তাই দেওয়া হবে। এরপর দর কষাকষি নিয়ে অবাক হয়ে প্রযোজক বলেন, ‘পড়শী কি চ্যানেল আইয়ের অনুষ্ঠান করবে কি করবে না? এ প্রসঙ্গে নির্মাতা রাজু আলীম বলেন, ‘যে শিল্পীর জন্ম হয়েছে আমাদের চ্যানেলে, ‘ক্ষুদে গানরাজ’ থেকে এই প্লাটফর্মে এসে আজ এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ খুবই অবাক করেছে আমাকে। আজকাল এ কারণেই এ প্রজন্মের শিল্পীদের নিয়ে সিনিয়র শিল্পীরা হতাশ হয়ে পড়েন। কারণ তারা পারিবারিকভাবেই বেয়াদব হিসেবে তৈরি হচ্ছে। এটা খুবই দুঃখজনক। আর চ্যানেলের অনুষ্ঠানে সবাই জানে যে এখানে নির্ধারিত শিল্পীদের জন্য পারিশ্রমিক নির্দিষ্ট থাকে। অথচ এখানে কতটা নীচু মানসিকতার হলে একটি টকশোতে আমন্ত্রিত অতিথি হওয়ার জন্য উল্টো পারিশ্রমিক নিয়ে দর কষাকষি করে! এ বিষয়ে আমি প্রোগ্রাম ম্যানেজার হিসেবে চ্যানেল আই অথরিটির পক্ষ থেকেই নিন্দা জানাচ্ছি।’ এ বিষয়ে পড়শীর সাথে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।