মিডল্যান্ড ব্যাংকের নতুন
ব্যবস্থাপনা পরিচালক
প্রকাশ : ১৫ জুলাই ২০১৪, ২০:৪৭
মো.আহসান-উজ জামান মিডল্যান্ড ব্যাংক লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। পূর্বে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কর্মরত ছিলেন। তিনি ১৯৮২ সালে ঢাকার এ.এন.জেড. গ্রীনলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসাবে যোগদান করে পরবর্তীতে যুক্তরাষ্ট্রে জেপি মর্গান চেস ব্যাংক, মর্গান স্ট্যানলি, বিএনপি পারিবা -তে কাজ করেন। - প্রেস বিজ্ঞপ্তি