মাওয়ায় ট্রলারডুবি, নিখোঁজ ৫, আহত ১০

মুন্সীগঞ্জ প্রতিনিধি মুন্সীগঞ্জের মাওয়া ঘাটের কাছে মঙ্গলবার ৩৭ জন শ্রমিক নিয়ে মাটি ভর্তি ট্রলার ডুবে গেছে। এতে ৩২ জন তীরে উঠলেও নিখোঁজ রয়েছে ৫ জন। উদ্ধার হওয়ায় ৩২ জনের ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ও শ্রীনগর উপজেলার ষোলঘর স্বাস্থ্য কেন্দ্রে চিকিত্সা দেয়া হচ্ছে। লৌহজং উপজেলার মধ্যেরচর থেকে মাটি কেটে পার্শ্ববর্তী পালেরচর যাওয়ার পথে মাওয়া ঘাটের প্রায় ৩শ’ গজ দূরে প্রচণ্ড ডেউয়ে পদ্মায় ট্রলারটি ডুবে যায়। তাত্ক্ষণিক আশপাশের লঞ্চ ও স্পিটবোট শ্রমিকদের উদ্ধার করে।