আহত কাস্টমস পরিদর্শকের মৃত্যু

ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা দিনাজপুরের ফুলবাড়িতে সড়ক দুর্ঘটনায় আহত হিলি স্থলবন্দরের কাস্টমস পরিদর্শক (গুদাম ইনচার্জ) আমিনুল ইসলাম (৫৯) গতকাল মঙ্গলবার চিকিত্সাধিন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। নিহত আমিনুল ইসলাম গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার ঢোলডাঙ্গা বাজারের আজিম উদ্দিনের ছেলে। উল্লেখ্য, গত রবিবার আমিনুল ইসলাম দিনাজপুর থেকে মোটর সাইকেল যোগে হিলি স্থলবন্দর কর্মস্থলে ফেরার পথে ফুলবাড়িস্থ ঢাকা মোড় নামক স্থানে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন।