কুমিল্লায় দৃষ্টিহীন হাফেজদের মাঝে পোশাক বিতরণ

কুমিল্লায় দৃষ্টিহীন হাফেজদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে। গত সোমবার কুমিল্লা টাউন হলের সম্মেলন কক্ষে হেলথ এণ্ড ডক্টরস-এর উদ্যোগে ৫৬ জন দৃষ্টিহীন কোরআনে হাফেজকে পায়জামা, পাঞ্জাবি, টুপি, রুমাল ও জনপ্রতি নগদ ৫শ’ টাকা করে প্রদান করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। ক্রীড়া ব্যক্তিত্ব বদরুল হুদা জেনুর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সনাক সভাপতি শাহ্ মো. আলমগীর খান, ডেপুটি সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী, হেলথ এণ্ড ডক্টরস-এর ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শফিকুজ্জামান শিপন, মহানগর আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম শিকদার প্রমুখ।