হাকিমপুর সীমান্তে হেরোইন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার হাকিমপুর সীমান্তের হরিশপুর এলাকা থেকে ৪ কেজি ৭’শ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জস্থ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হক মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে জানান, সোমবার রাত আড়াইটার দিকে হাকিমপুর সীমান্তের হরিশপুর এলাকা দিয়ে ৩ জন চোরাকারবারি মালামাল নিয়ে যাবার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি থেকে ৪ কেজি ৭’শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৯৪ লাখ টাকা।