আজকের অনুষ্ঠান
প্রকাশ : ১৫ জুলাই ২০১৪, ২১:৩৯
রাজধানী ঢাকার ৪০০ বছর উদযাপন পরিষদ : পুরনো ঢাকার ইফতার প্রদশর্নী। শাহবাগস্থ পাবলিক লাইব্রেরির সেমিনার হলে, বিকাল সোয়া ৫টা। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট : জননেত্রী শেখ হাসিনার বন্দী দিবসে ক্ষোভ জানিয়ে সমাবেশ ও মানববন্ধন। জাতীয় প্রেসক্লাবের সামনে, বেলা ১১টা। প্যালেস্টাইন-ইরাক সংহতি পরিষদ : গাজায় গণহত্যা ও ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবিতে সমাবেশ। শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সামনে, বেলা সাড়ে ১১টা। ডিজিটাল বাংলাদেশ ফোরাম : বাংলাদেশের সামগ্রিক অগ্রগতিতে সরকারের সফলতা ও সাংবাদিক সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, সকাল ১০টা। ঢাকা মহানগর আওয়ামী লীগ : মত্সজীবী লীগের আলোচনা সভা, নগর আওয়ামী লীগ কার্যালয়ে, সকাল সাড়ে ১০টা। বাংলাদেশ ছাত্রলীগ : গণতন্ত্র অবরুদ্ধ দিবস উপলক্ষে আলোচনা, ঢাবির টিএসসি মিলনায়তনে, দুপুর ১২টা। জিয়া সাংস্কৃতিক জোট : গুম, খুন, অপহরণ ও সন্ত্রাসের বিরুদ্ধে চাই গণআন্দোলন শীর্ষক আলোচনা সভা, জাতীয় প্রেসক্লাব, বিকাল ৫টা।