২০১৫: অস্ট্রেলিয়ার ফেরা ও বাংলাদেশের সেরা বিশ্বকাপ

 

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে বিশ্বকাপ শুরু হতে না হতেই নতুন এক বাংলাদেশকে দেখে ক্রিকেট বিশ্ব। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা প্রথমবারের মতো বড় মঞ্চে নেতৃত্ব পেয়েই বাজিমাত্ করেন। ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় এক জয় নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চলে যায় বাংলাদেশ। এটাই এখন অবধি বিশ্বকাপে বাংলাদেশের স্মরণীয় সাফল্য। যদিও, শেষ আটে ভারতের বিপক্ষে বিতর্কিত এক ম্যাচ হেরে শেষ হয় বাংলাদেশের বিশ্বকাপ। ক্যারিয়ারের শেষ বেলায় এসে আরেকটা বিশ্বকাপ জিতে নেন মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার স্বর্ণযুগে এর আগেও তিনি বিশ্বকাপ জিতেছেন। এবার তিনি জিতলেন অধিনায়ক হিসেবে। সেটাও আমার নিজেদের মাটিতে।

স্টার্কের আগুন ঝরানো বোলিং, পুরো পেস এটাকের ছন্দে থাকা, ব্যাটসম্যানদের সময়মত ক্লিক করা ক্লার্কের কাজ আরো সহজ করে। ফাইনালে ব্ল্যাক ক্যাপদের অল্পরানে গুটিয়ে দিয়ে শিরোপা হাতে নেন মাইকেল ক্লার্ক। চ্যাম্পিয়ন হিসেবে ক্যারিয়ার শুরু করা ক্লার্ক, বিদায় বেলায় দলকে চ্যাম্পিয়ন করেই বিদায় নিলেন।