সচিবসহ প্রশাসনে বড় ধরনের রদবদল

সচিবসহ প্রশাসনে বড় ধরনের রদবদল হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আবু বকর সিদ্দিককে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, দুদকের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরীকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব আরাস্তু খানকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের আরেকজন অতিরিক্ত সচিব মো. শফিকুল আজমকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ হোসেনকে প্রাইভেটাইজেশন কমিশনের ভারপ্রাপ্ত সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। মাদারীপুর স্থানীয় সরকার জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক মো. গোলাম সরওয়ার ভুঁইয়াকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উপ-সচিব, রংপুর স্থানীয় সরকার জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক মো. এরশাদুল হককে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আইন কর্মকর্তা এবং নাটোর স্থানীয় সরকার জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক মো. সাখাওয়াত হোসেনকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বাংলাদেশ দুগ্ধ উত্পাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) মহাব্যবস্থাপক মো. মুনীর চৌধুরীকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-সচিব) ড. জিয়াউল আবেদীনকে কলকারখানা ও প্রতিষ্ঠানের পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ আলমকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপ-পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল হাসানকে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব ড. মোহাম্মদ আমিনকে পরিকল্পনা বিভাগের উপ-সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-সচিব) বেগম ফারাহ শাম্মীকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব, ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলির আদেশাধীন মো. ইয়ামিন চৌধুরীকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব, অর্থ বিভাগের উপ-সচিব স্বপন কুমার ভৌমিককে পরিকল্পনা বিভাগের উপ-সচিব, গুচ্ছগ্রাম প্রকল্প (সিভিআরপি), উপ-প্রকল্প পরিচালক (উপ-সচিব) বেগম মাহবুবা ফারজানাকে অর্থ বিভাগের উপ-সচিব এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিদুর রহমানকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংস্কৃতি উপদেষ্টা (উপ-সচিব) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।