আজকের রাশিফল
প্রকাশ : ১৬ জুলাই ২০১৪, ১৯:৩২
১৭ জুলাই, ২০১৪ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার
আজ ২ শ্রাবণ, ১৪২১ বঙ্গাব্দ এবং ১৮ রমজান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:৮। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও শনি। আপনার শুভসংখ্যা: ২ ও ৮। শুভবার: সোম ও শনি। শুভরত্ন: মুক্তা ও নীলা।
প্রকৃতিগতভাবে আপনি:চিন্তাশীল ধৈর্যশীল ও অধ্যবসায়ী। দৃঢ় ইচ্ছাশক্তি রয়েছে আপনার। আপনি কর্তব্যপরায়ণ ও আপোষহীন মনোভাবের অধিকারী। নিজের দুঃখ-কষ্ট ও ঝামেলা সম্পর্কে অভিযোগ করা আপনি পছন্দ করেন না। আপনি সহজেই অন্যদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হন। পরিবেশ ও ঘটনাপ্রবাহ আপনার সাফল্যকে বিলম্বিত করবে। আপনার জীবন হয়ে উঠতে পারে নিয়তি নির্ভর।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী আল স্টেইনলি গার্ডনার, জেমস ক্যাগনি, জ্যোতির্বিদ জর্জ ল্যামাত্রে, ডলি জহুর প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ কোনো বিশিষ্ট ব্যক্তির সাথে যোগাযোগ হতে পারে। প্রভাবশালী কারো সান্নিধ্যে উপকার পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। চঞ্চলতা পরিহার করার চেষ্টা করুন। কলহ-বিবাদে না জড়াইলে ভালো করবেন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। ধৈর্য ও পরিশ্রম দ্বারা সাফল্য আসতে পারে। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। কোনো ঝামেলায় না জড়ালেই ভালো করবেন। মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। প্রণয় ঘটিত ব্যাপারে মানসিক অশান্তি দেখা দিতে পারে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ সরকারি চাকুরেদের জন্য সময় অনুকূল থাকবে। দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। পারিবারিক শান্তিতে মানসিক প্রফুল্লতা বজায় থাকবে। আর্থিক দিক ভালো যেতে পারে। মিথ্যা বদনামের আশঙ্কা আছে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ পুরনো কোনো আত্মীয় বা বন্ধুর সাথে দেখা হতে পারে। প্রিয় সান্নিধ্য আনন্দবোধ করবেন। রাজনীতিবিদদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। সুনাম বৃদ্ধির যোগ আছে। বিরোধী পক্ষের সমালোচনার সম্মুখীন হতে পারেন। যোগাযোগ শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। কন্টাকটারদের জন্য দিনটি শুভ। ব্যবসায়িক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। সামাজিক কাজকর্মে আনন্দ পাবেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ মন চঞ্চল থাকবে। ফলে কাজ-কর্মে মন বসানো কঠিন হবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় বাধাগ্রস্ত হতে পারে। বিকেলের দিক তুলনামূলকভাবে ভালো যাবে। প্রাপ্তি যোগ আছে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। পারিবারিক কোনো ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ ব্যবসায়িক দিক ভালো যাবে। মজুদদারী বা ঠিকাদারী ব্যবসায় লাভবান হতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে বিয়ের যোগ আছে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মস্থলে কোনো সুযোগ বা সাফল্য পেতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ শরীয় খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। মিথ্যা বদনামের আশঙ্কা আছে। অপ্রিয় সত্য কথা না বললেই ভালো করবেন। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। চঞ্চলতা পরিহার করুন। তবে কাজ-কর্মে সাফল্য পেতে পারেন। দাম্পত্য পরিবেশ ভালো থাকবে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তবে শেষ পর্যন্ত সফল হবে না। দুশ্চিন্তা অব্যাহত থাকবে। কলহ-বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। পেশাগত ক্ষেত্রে কোনো ধরনের উন্নতি আশা করতে পারেন। আজ কিছু অর্থ নষ্ট হতে পারে। রোমান্টিক বিষয়াদিতে সতর্ক থাকলে ভালো করবেন।