গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ১৬ জুলাই ২০১৪, ২০:০৪
শুধু স্বাগতিক দেশ ব্রাজিল আর টিভি সম্প্রচারের সুবাদে বিশ্বের বিভিন্ন দেশেই নয়, বরং সদ্য শেষ হওয়া ২০১৪ ফুটবল বিশ্বকাপ ঝড় তুলেছিল সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও। এরই মধ্যে ফেসবুকের ইতিহাসে আজ অবদি সবচেয়ে বেশি আলোচিত বিষয় হবার মর্যাদা অর্জন করেছে ব্রাজিল বিশ্বকাপ যেটিকে কেন্দ্র করে সবমিলিয়ে প্রায় ১ বিলিয়ন পোস্ট, কমেন্ট বা লাইক দেবার মতো ঘটনা ঘটেছে। অন্যদিকে টুইটারের ইতিহাসে গড়ে প্রতি মিনিটে সবচেয়ে বেশি টুইটের রেকর্ডও হয়েছে বিশ্বকাপের সময়টিতেই। জার্মানি ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল খেলা চলার সময় মিনিটে ৬,১৮,৭২৫ টি টুইটের এই রেকর্ড স্থাপিত হয়।