প্রচারের অপেক্ষায় ‘কাটিং মাস্টার’
সোহেল হাবিব, কুমারখালি সংবাদদাতা, কুষ্টিয়া
প্রকাশ : ১৬ জুলাই ২০১৪, ২০:০৯
লিটন আব্বাসের রচনায় নাটক ‘কাটিং মাস্টার’ প্রচারের অপেক্ষায় রয়েছে। বেশ কিছুদিন আগে নাটকটির শুটিং, সম্পাদনাসহ যাবতীয় কাজ শেষ হয়েছে। কুষ্টিয়ার কুমারখালির প্রতিভাবান নাট্যকার লিটন আব্বাসের ‘কাটিং মাস্টার’ নির্মাণ করেছে ফ্যান্টাসি মিডিয়া জোন। পরিচালনা করেছেন মইনুল আলম রুমন। এতে অভিনয় করেছেন মাজনুন মিজান, স্নিগ্ধা, আহসানুল হক মিনু, শামিম, পিনা মামিয়া, শামিমা, দোল, আজাদসহ অন্যরা।