টপচার্ট
প্রকাশ : ১৬ জুলাই ২০১৪, ২০:১০
সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন
হামটি শর্মা কি দুলহানিয়া
আলিয়া ভাটের নতুন সিনেমা ‘হামিটি শর্মা কি দুলহানিয়া’। মিষ্টি প্রেমের গল্প নিয়ে পর্দায় হাজির হলেন তিনি। এর আগে ‘হাইওয়ে’ করে অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এবারও নতুন সিনেমায় সুঅভিনয়ের জন্য জনপ্রিয়তা বেড়েছে তার।
ট্রান্সফরমার্স :এজ অব দ্য এক্সটিনশন
ট্রান্সফরমার্স সিনেমার সফলতার ধারাবাহিকতায় পরিচালক মাইকেল বে আবারও তৈরি করেছেন এর চতুর্থ পর্ব যা মুক্তি পেয়েছে সম্প্রতি। ‘ডার্ক অব দ্য মুন’-এ মেগান ফক্সকে বাদ দিয়ে পরিচালক নিয়েছিলেন রোজি হানিংটনকে। চতুর্থ পর্বে আবারও পরিবর্তন করলেন পরিচালক মাইকেল বে। এবার তিনি বদলে ফেলেছেন মূল অভিনেতা শিয়া ল্যাবদফকে। তার পরিবর্তে মূল চরিত্রে অভিনয় করেছেন অনেকগুলো ব্যবসাসফল সিনেমার সফল অভিনেতা মার্ক ওয়েলবার্গ।
হলিউড টপচার্ট
ডাউন অব দ্য প্ল্যানেট এপস
ম্যাক্সওয়েল
ট্রান্সফরমার্স :এজ অব দ্য এক্সটিনশন
মার্ক ওয়েলবার্গ, নিকোলা পেলটজ
টামি
মেলিসা ম্যাকার্থি, সুসান স্রানডন
২২ জাম্প স্ট্রিট
চ্যানিং টাটুম, জোনাহ হিল
হাউ টু ট্রেন ইওর ড্রাগন টু
জে ব্রুচেল, কেট ব্ল্যানচেট
বলিউড টপচার্ট
এক ভিলেন
সিদ্ধার্থ মালহোত্রা, শ্রদ্ধা কাপুর
হামটি শর্মা কি দুলহানিয়া
আলিয়া ভাট, বরুন ধাওয়ান
হামসাকাল
সাইফ আলি খান, রিতেশ
হলিডে
অক্ষয় কুমার, সোনাক্ষি সিনহা
দ্য এক্সপোজ
হিমেশ রেশমিয়া, বোমান ইরানী