কালীগঞ্জে মাদক ব্যবসায়ীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষ
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৬ জুলাই ২০১৪, ২০:৩৯
গাজীপুর কালীগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেয়ায় গ্রামবাসীদের উপর চড়াও হয়েছে স্থানীয় মাদক ব্যবসায়ীরা। এ ঘটনা মঙ্গলবার রাতে পৌরসভার ভাদার্তী গ্রামে ঘটেছে। আসন্ন ঈদকে ঘিরে এখানে চলছে মাদক ব্যবসার ব্যাপক প্রস্তুতি।
মঙ্গলবার রাতে স্থানীয় মাদক ব্যবসার আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভাদার্তী গ্রামের মাদক ব্যবসায়ী আরমান ও ইমরান গ্রুপের মাঝে সংঘর্ষ হয়।
এসময় শান্তিপ্রিয় কিছু গ্রামেবাসী ভাদার্তী গ্রাম ছেড়ে মাদক ব্যবসা এবং এ ব্যবসাকে কেন্দ্র করে কোন রূপ সংঘর্ষ না করার কথা বললে মাদক ব্যবসায়ী আরমান দলবলে স্থানীয় গ্রামবাসীর উপর চড়াও হয়। পরে গ্রামবাসী একত্রিত হয়ে তাদের ধাওয়া করলে সুযোগ বুঝে মাদক ব্যবসায়ী আরমান ও তার দল মোটর সাইকেলযোগে পালিয়ে যায়।
বেশি বাড়াবাড়ি করলে সাথে ইয়াবা ট্যাবলেট দিয়ে থানায় পুলিশের কাছে ধরিয়ে দিবে বলে আরমান ও তার দল গ্রামবাসীকে শাসায়।