১৯ জুলাই থেকে শেরে বাংলা মেডিক্যাল কলেজে ঈদের ছুটি
প্রকাশ : ১৬ জুলাই ২০১৪, ২০:৩৯
বরিশাল অফিস
শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে আগামী ১৯ জুলাই থেকে ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। হাসপাতালে কর্তব্যরত চিকিত্সকদের জন্য এ ছুটি প্রযোজ্য নয় বলে জানিয়েছেন কলেজ অধ্যক্ষ ডা. রনজিত্ খা। তিনি জানান, ১৯ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২ আগস্ট থেকে মেডিক্যাল কলেজের সকল বিভাগ স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চলবে।