ক্যাপসন নিউজ

গতকাল জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাতের হাতে ব্যাংকের বোর্ড রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে টেলিভিশন নাট্য শিল্পী ও নাট্যকার সংসদের (টেনাশিনাস) সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সুরুজ টেনাশিনাস পদক তুলে দেন। এ সময় ব্যাংকের নির্বাহীবৃন্দ ও টেনাশিনাসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ০০০০ সম্প্রতি চট্টগ্রামের ওআর নিজাম রোডে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ১৮তম শাখা উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক আবু বকর চৌধুরী। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী দেওয়ান মুজিবুর রহমান, ব্যাংকের বিকল্প পরিচালক রাশেদ মুরাদ ইব্রাহীম, ডা. কুতুব উদ্দিন, মারজানুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন ০০০০ সম্প্রতি রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ষান্মাসিক ব্যবস্থাপক সম্মেলনে কোম্পানির চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস, ব্যবস্থাপনা ও অর্থ উপদেষ্টা এম, আজিজুল হক, ব্যবস্থাপনা পরিচালক পি, কে, রায়সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন