ঈদের নাটকে মৌ
প্রকাশ : ১৬ জুলাই ২০১৪, ২১:০৪
পবিত্র ঈদুল ফিতরে একুশে টেলিভিশন দর্শকদের জন্য নিয়ে আসছে ছয় দিনব্যাপী বর্ণাঢ্য ঈদ আয়োজন। আর এই আয়োজনের মধ্যে থাকছে সাদিয়া ইসলাম মৌ অভিনীত ছয় পর্বে ধারাবাহিক নাটক ‘গভীর জলের ভয়’। অঞ্জন আইচের রচনা এবং পরিচালনায় ধারাবাহিক নাটকটিতে আরও অভিনয় করেছেন মাজনুন মিজান, আব্দুল্লাহ রানা, এস এম মহসীনসহ আরও অনেকে। নাটকটি ঈদের দিন থেকে ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ৯টা ২০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে। এর গল্পে দেখা যাবে—
রাহুলের সময় আর কাটে না। বড় বেশি একাকিত্ব তার জীবনে। রাহুলের বাবা-মা আমেরিকায় সেটেলড। এখানে তার বন্ধুবান্ধবও তেমন কেউ নেই। শুধুমাত্র কুহু ছাড়া। কুহু তার একমাত্র বন্ধু। কিন্তু কুহু বড় বেশি খেয়ালী। কখন যে কি করে বসে তার কোনো ঠিক-ঠিকানা নেই। হঠাত্ কুহু জানাল তার বাবা এখনই তার বিয়ে দিতে চায়। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।