মাধবপুরে কমে গেছে মৃিশল্পের কদর

মাধবপুরে আগের মত এখন আর মাটির তৈরি সামগ্রীর কদর নেই। মাটির তৈরি হাঁড়ি-পাতিল,সানকি, সরা, কলস আর কেউ ব্যবহার করে না। জীবন-জীবিকার তাগিদে কুমার সম্প্রদায়ের লোকজন বিভিন্ন পেশায় যুক্ত হয়ে তাদের পিতৃপুরুষের পেশা ছেড়ে দিয়েছে। মাধবপুরের কাটিয়ারা কুমারপাড়ায় সোনামোহন পাল জানান, এখন মাটির জিনিস বিক্রি করে সংসার চলে না। একসময় কাটিয়ারা গ্রামে ৩০/৪০টি পরিবার মাটির সামগ্রী তৈরি করতো, এখন শুধু তিনি তার ২ ভাতিজাকে নিয়ে মাটির সামগ্রী তৈরি করছেন। এখন মাটি ক্রয় করে, অধিক মূল্যের জ্বালানি কাঠও বাড়ি বাড়ি বহন করার কষ্টের মজুরির থেকে বিক্রয় মূল্য কম। তবে পূজার সময় মূর্তি বানানোর কাজে ভাল লাভ হয়। অন্যদিকে ফুলের টবসহ কিছু মাটির জিনিসের চাহিদা রয়েছে যা অল্প পুঁজিতে তৈরি করা সম্ভব নয়। সোনামোহন পাল বলেন- সহজশর্তে ঋণের মাধ্যমে চাহিদাসম্পন্ন মাটির জিনিসপত্রের প্রসার ঘটিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে মৃিশল্পকে রক্ষা করা যেতে পারে ।