গাংনীর তিন যুবক আদম বেপারীর খপ্পরে পড়ে নিঃস্ব

মেহেরপুর প্রতিনিধি আদম বেপারী ও দালালের খপ্পরে পরে মেহেরপুরের গাংনীর মহিষাখোলা গ্রামের তিন যুবক এখন নিঃস্ব। উপজেলার মহিষাখোলা গ্রামের আকবার আলীর ছেলে তাফিজুল হক, শহিদুল ইসলামের ছেলে মহিদুল ইসলাম ও সুরমান আলীর ছেলে রাকিবুল ইসলাম ওমানে যাওয়ার জন্য ঢাকার আদম বেপারী আব্দুর রহিম ও আবুল কালামের সাথে যোগাযোগ করেন। আদম বেপারী ও দালাল চক্রটির কাছে মহিদুল ইসলাম, তফিজুল ইসলাম ও রাকিবুল ইসলামসহ ৮ লাখ টাকা প্রদান করেন। কিন্তু ঐ প্রতারক চক্রটি তাদের ওমানে না পাঠিয়ে নানা টালবাহানা করছে।