বাকেরগঞ্জের টু-ইন কোয়ার্টার্স ঝুঁকিপূর্ণ
প্রকাশ : ১৬ জুলাই ২০১৪, ২১:০৯
বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
প্রায় ২৫ বছর আগে নির্মিত বাকেরগঞ্জের টু-ইন কোয়ার্টরের বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে। তবে যেকোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। গত ২৫ বছরে কোয়ার্টারগুলো নামমাত্র সংস্কার করা হলেও অধিকাংশের ছাদ ও দেয়ালে ফাটল ধরেছে। বৃষ্টির পানি ভেতরে ঢুকছে। ছোট-বড় ১০টি দ্বিতল ভবনের দরজা-জানালা ভাঙ্গা থাকায় ভবনগুলো বসবাসের অনুপোযোগী হয়ে পড়েছে। উপজেলা প্রশাসনের অধিকাংশ কর্মকর্তাদের উপজেলা কোয়ার্টারের পরিবর্তে বসবাস করতে হয় জেলা শহরে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা মোজাহিদুল ইসলাম জানান, অর্থাভাবে ঝুঁকিপূর্ণ ভবনগুলো নির্মাণ করা সম্ভব হচ্ছে না। তিনি প্রয়োজনীয় বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন।