২৪ জুলাই পর্যন্ত বেতন ভাতাদির সরকারি অংশ তোলা যাবে
প্রকাশ : ১৬ জুলাই ২০১৪, ২১:১৩
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক কর্মচারিগণের জুন মাসের বেতন ভাতাদির সরকারি অংশের ১৫ জুলাই তারিখের ১২টি চেক অনুদান বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড-এর প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড-এর স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
আগামী ২৪ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে শিক্ষক কর্মচারিগণ তাদের স্ব স্ব ব্যাংক একাউন্ট নম্বরের মাধ্যমে জুন মাসের বেতন ভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।—তথ্য বিবরণী