আর্টিকেল রাইটারদের কাজের সহায়তায় ৮ টুলস
প্রকাশ : ১৬ জুলাই ২০১৪, ২১:১৩
যারা লেখালেখি পছন্দ করেন তাদের জন্যও ফ্রিল্যান্সিং জগতে রয়েছে বিশাল সম্ভাবনা। নিজের পছন্দের বিষয়ে লেখালেখি করে ভালো পরিমাণ আয়ের নিশ্চয়তা রয়েছে বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে। এ ছাড়া নির্দিষ্ট বিষয়ের ওপর লেখালেখি করে নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আয় করার সম্ভব।
আর যারা লেখালেখি করেন তাদের কাজের সহায়তার জন্য রয়েছে বিভিন্ন টুলস। ভালোভাবে ও সহজে কাজ করতে চাইলে দক্ষতার পাশাপাশি এসব টুলসের ব্যবহার জানাও জরুরি। টুলস একদিকে যেমন বিভিন্ন তথ্যের উত্স, তেমনিভাবে কাজের ক্ষেত্রে অনেক সহায়ক। আর্টিকেল রাইটার কিংবা ফ্রিল্যান্স রাইটারদের জন্য সহায়ক এমনই ৮ টুলস নিয়ে এই প্রতিবেদন।
রাইটিং ডটকম
এই অনলাইন কমিউনিটির মাধ্যমে আপনার অনলাইন পোর্টফোলিও সাজানো, ই-মেইল সেবা, রাইটিং টিপস, কর্মশালা, প্রতিযোগিতাসহ নানা সুবিধা রয়েছে।
ঠিকানা www.writing.com
ইউবারনোট
এই টুলসের মাধ্যমে আপনার সকল কাজ, কর্মশালা, বৈঠক, সোশ্যাল ইভেন্ট ও যেকোনো কাজের ডেডলাইন মনে করিয়ে দেওয়ার জন্য নোট রাখতে পারবেন। এতে টাস্ট লিস্ট, কনট্যাক্ট ইনফো, বুকমার্কসহ আরও অনেক ফিচার রয়েছে।
গুগল ক্যালেন্ডার
এই অনলাইন ক্যালেন্ডারের মাধ্যমে যেকোনো ইভেন্ট আপনার এডিটর কিংবা অংশিদারের (পার্টনার) সাথে শেয়ার করতে পারবেন। এটি সিআরএম টুলসসহ অন্যান্য প্রোডাক্টিভিটি টুলসেও কাজ করে।
এভারনোট
এভারনোট একটি জনপ্রিয় টুলস যা ব্যবহারকারীকে বিভিন্ন ওয়েবসাইট থেকে নোট ও ক্লিপ নিতে সাহায্য করে। কম্পিউটার কিংবা সেলফোনের মাধ্যমে এটি ব্যবহার করা যায়। নিজের বিভিন্ন নোটও সংরক্ষণ করে রাখা যায়। এ ছাড়া ফটো ও নোট খুঁজে পাওয়ার জন্য সার্চ টুলসও রয়েছে এতে।
রাইডিয়া
আপনি যা পরিকল্পনা করছেন তা তাত্ক্ষণিকভাবে লিখে রাখা, আপনার কাজ ক্লায়েন্টকে পাঠানোসহ আরও অনেক সুবিধা পাবেন এই টুলসটিতে।
অ্যাসেনশিয়াল পিআইএম
ইভেন্ট, টু-ডু লিস্ট, রিভিউ, নোট, রাইটিং আইডিয়াসহ রাইটারদের কাজের সহায়ক অনেক ফিচার রয়েছে এই টুলসে। এটি আইপড, গুগল ক্যালেন্ডার আউটলুক অথবা পাল্ম ডিভাইসে সিনক্রোনাইজ করা যায়।
ট্রিপ্যাড লাইট
এই অল-ইন-ওয়ান অর্গানাইজার টুলসের মাধ্যমে বিনামূল্যে আপনার সকল নোট, ইমেইল, লিংক, টেক্সট, কাজের ধারাবাহিকতা নিয়ে টেবিল তৈরি করতে পারবেন।
টেল্লিকো
এটি একটি ওপেন সোর্স অর্গানাইজার টুলস। এতে কবিতা, গ্রন্থপঞ্জি, অধ্যায়, বুক সিরিজ, ব্লগ পোস্টসহ নানা সুবিধা রয়েছে যা একজন লেখকের জন্য অনেক জরুরি। এই টুলস ব্যবহার করে তাই অনেকেই উপকৃত হবেন।