আজকের অনুষ্ঠান
প্রকাশ : ১৬ জুলাই ২০১৪, ২১:১৩
মুক্তিযুদ্ধ উত্সব: মুক্তিযুদ্ধের গ্রন্থমেলা ও চলচ্চিত্র প্রদর্শনী, দুপুর ১২টা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন: ইফতার মাহফিল, সন্ধ্যা ৬টা, জাতীয় প্রেসক্লাব মিলনায়তন। বাংলাদেশ মানবাধিকার কমিশন: ইসরাইলের হামলার প্রতিবাদে মানববন্ধন, বেলা ১১টা, জাতীয় প্রেসক্লাবের সামনে। বাংলাদেশ শান্তি পরিষদ: ইসরাইলের গণহত্যার প্রতিবাদে মানববন্ধন, বেলা ১১টা, জাতীয় প্রেসক্লাবের সামনে। জাতীয় সমাজতান্ত্রিক দল: কর্নেল তাহের স্মরণে আলোচনা সভা, বিকাল সাড়ে ৩টা, রূপনগর আবাসিক এলাকা।