ক্যারিয়ার জিজ্ঞাসা?
প্রকাশ : ১৬ জুলাই ২০১৪, ২১:১৫
প্রশ্ন :আমি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কলেজে চতুর্থ বর্ষে পড়ছি। আমি ভবিষ্যতে বিসিএস পরীক্ষা দিয়ে সরকারি কর্মকর্তা হতে চাই। এর জন্য আমি এখন থেকেই কি কোনো ধরনের প্রস্তুতি নিতে পারি?
মো. আহমেদুল ইসলাম
সাঁথিয়া, পাবনা।
বিসিএস পরীক্ষায় ভালো করতে হলে মূলতই দীর্ঘদিনের প্রস্তুতি প্রয়োজন হয়। এ কারণে এখন থেকেই যদি পড়ালেখা শুরু করতে পারেন, সেটি অবশ্যই আপনাকে অনেকটা এগিয়ে দেবে পরীক্ষায়। বিসিএস-এ বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, সাধারণ বিজ্ঞান বিষয়ে প্রশ্ন হয়ে থাকে। কাজেই আপনি চাইলে এখন থেকেই এসব বিষয়ে প্রস্তুতি শুরু করতে পারেন। বিসিএস-এর সিলেবাস সংগ্রহ করে নিয়ে সেই অনুযায়ী বই সংগ্রহ করে পড়া শুরু করে দিন।
প্রিয় পাঠক, কোন বিষয়ে ক্যারিয়ার সম্ভাবনা কতটুকু? পড়াশুনা শেষে কেমন হবে আপনার পেশা? অর্থাত্ ক্যারিয়ার গঠন সংক্রান্ত যেকোনো প্রশ্ন আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা :বিভাগীয় সম্পাদক, ক্যারিয়ার, দৈনিক ইত্তেফাক, ৪০ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল : career.ittefaq@yahoo.com