হোসেনপুরে ব্রহ্মপুত্রের ভাঙ্গনে শতাধিক বাড়িঘর নদীগর্ভে
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৬ জুলাই ২০১৪, ২১:৩৪
ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেবের চর গ্রামের শতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে।
বাড়িঘর,ফসলি জমি ও বাঁশঝাড় প্রতিদিনই ভাঙ্গনের কবলে পড়ছে। চরাঞ্চলের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়,শুলুশাহার মাজার,কবরস্থান ও মসজিদসহ আরো ৫০টি বাড়িঘর ভাঙ্গন আতংকে রয়েছে। ভাঙ্গনকবলিত লোকজনের মাঝে বিরাজ করছে চরম আর্তনাদ। ভিটেহারা মানুষগুলো অন্যত্র আশ্রয় নিয়েছে।
লালমনিরহাটে নদী ভাঙ্গনের কবলে শতাধিক গ্রাম
লালমনিরহাট প্রতিনিধি
ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তা, ধরলার পানি বৃদ্ধি পেয়ে ভাঙ্গনের কবলে পড়েছে জেলার শতাধিক গ্রাম। গত কয়েক দিনে সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নের কর্ণপুর, চওড়াটারী, ব্যাপারীটারী, মাছুয়াপাড়া, কুলাঘাট ইউনিয়নের ওয়াপদাবাজার, খাটামারী, শিবেরকুটিসহ ধরলা তীরবর্তী গ্রামগুলোর ২০ টিরও বেশি পরিবারের বসতভিটা, আবাদি জমি, ফলের বাগান নদীগর্ভে চলে গেছে। গতকাল শুক্রবার সরেজমিনে এসব এলাকা ঘুরে দেখা গেছে, ভাঙ্গন হুমকিতে রয়েছে নদী তীরবর্তী বহু পরিবার। এছাড়া খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি, খোলাহাটি, রাজপুর ইউনিয়নের খলাইঘাট, চিনাতুলি, মিলন বাজারসহ তিস্তার চরাঞ্চলের বেশ কয়েকটি গ্রামে ভাঙ্গন শুরু হয়েছে।
সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানরা জানিয়েছেন, নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে।