মাদারীপুরের জেলে আসামির মৃত্যু
প্রকাশ : ১৬ জুলাই ২০১৪, ২১:৩৫
একটি হত্যা মামলার আসামি মন্টু বেপারী (৪৫) মঙ্গলবার রাতে মাদারীপুর জেলা কারাগারে মারা গেছেন। এঘটনায় মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্ত শেষে তার স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। কালকিনি উপজেলার দক্ষিণ আকালবারিস গ্রামের মন্টু বেপারী গত ২১ এপ্রিল মাদারীপুর জেলা জেল হাজতে যায়। মঙ্গলবার রাতে অন্য হাজতিদের সাথে নামাজ আদায় করার সময় হূদরোগে আক্রান্ত হয়। দ্রুত হাসপাতালে প্রেরণ করা হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। মন্টু বেপারী কালকিনি বাঁশগাড়ী ইউনিয়নের শাজাহান তালুকদার (৪০) হত্যা মামলার আসামি।