নবীনগরে ইফতারিতে চেতনানাশক মিশিয়ে স্বর্ণালংকার লুট

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা নারায়ণপুর গ্রামের এক পরিবারকে ইফতারির সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে অজ্ঞান করে ৮ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার ওই গ্রামের মৃত আবদুল কাশেম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। প্রতিদিনকার মত ওই বাড়ির মো. রাজ্জাক মিয়ার ঘরে ইফতারি বানানো হয়। সন্ধ্যায় ইফতারি খেয়ে রাজ্জাক মিয়া (৩০), তার স্ত্রী আমেনা বেগম (২০), মা নারগিস আক্তার (৫০) অজ্ঞান হয়ে পড়ে।