ছিনতাইকারী সন্দেহে ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেফতার ৪

কুষ্টিয়ার দৌলতপুরে ছিনতাইকারী সন্দেহে ছাত্রলীগের সাবেক দুই নেতাসহ চারজনকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। ছিনতাই বা বড় ধরনের অপরাধ কর্মকাণ্ড ঘটানোর প্রস্তুতি নেয়ার সময় তাদের গ্রেফতার করা হয় বলে দাবি করেছে পুলিশ। দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাশেদুল আলম জানান, মঙ্গলবার রাতে উপজেলার শিতলাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়ক থেকে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়। ছিনতাইয়ের উদ্দেশ্য শিতলাইপাড়া গ্রামের বখতিয়ার রহমান বাচ্চু (৩৫), রাজন (২৫), মন্টু (৩২) ও খাইরুল (৩০) সশস্ত্র অবস্থায় ওই সড়কে অবস্থান নেয়ার গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করে এবং তাদের কাছ থেকে একটি ধারালো চাকু চেইনসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে।