কুষ্টিয়ায় ছিনতাই হওয়া ট্রাক গৌরনদীতে উদ্ধার

কুষ্টিয়া জেলা ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকা থেকে একটি মালবাহী ট্রাক ছিনতাইয়ের তিন দিন পর মঙ্গলবার বরিশালের গৌরনদী হাইওয়ে থানা পুলিশ খালি ট্রাকটি উদ্ধার করেছে। গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ১২ জুলাই ময়মসিংহ থেকে মার্স ফিট কোম্পানির নিজস্ব ট্রাক পোল্ট্রি মুরগির খাবার বোঝাই করে খুলনার উদ্দেশে রওনা হয়। ওই দিন রাতে কুষ্টিয়া-খুলনা সড়কের ইসলামী বিশ্ববিদ্যালয় সম্মুখে পৌঁছলে একটি সংঘবদ্ধ ছিনতাইকারি গাছের গুঁড়ি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ট্রাকটি অবরোধ করে। এ সময় ট্রাকের ড্রাইভার ফারুক হোসেন ও হেলপার লিটনকে মারধর করে মালভর্তি ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে মামলাটি কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্তের দায়িত্ব নেয়। গতকাল মঙ্গলবার গৌরনদী হাইওয়ে থানার এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে ঢাকা-বরিশাল মহসড়কের বড়কসবা এলাকায় চেকপোস্ট বসায়। পুলিশের চেকপোস্ট দেখে ছিনতাইকারীরা খালি ট্রাক ফেলে পালিয়ে যায়।